Professionl Masters in Criminology and Criminal Justice Program এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি
ক্রিমিনোলজি বিভাগের Professionl Masters in Criminology and Criminal Justice Program এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উক্ত প্রোগ্রামের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ নভেম্বর ২০২৬ তারিখ (শুক্রবার) বিকাল ৪.০০ টা হতে ৫.০০ টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ৭ম তলায় (Lift-6) অবস্থিত ৭০৪ নং পরীক্ষার হলে অনুষ্ঠিত হবে। উক্ত প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের বিকাল ৩.৩০ টার মধ্যে পরীক্ষার হলে উপস্থিত হওয়ার জন্য বলা যাচ্ছে। একই সঙ্গে নিম্নলিখিত নির্দেশনাবলী যথাযথভাবে অনুসরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য প্রেরিত হলো। শাহারিয়া আফরিন পরিচালক প্রফেশনাল মাস্টার্স ইন ক্রিমিনোলজি এন্ড ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম ক্রিমিনোলজি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়
Social Links